শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে কলেজের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মানববন্ধন অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন কলেজের শিক্ষক ও এলাকাবাসীর পক্ষ থেকে কলেজের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০মার্চ) সকাল ৯টার সময় উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন পরিষদ ও ওই কলেজের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধন অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনার জন্য কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও শুধীজন বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। ওই মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার অভিভাবক বৃন্দসহ প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এসময় ডাক্তার আতাহার রহমান  বলেন, কলেজ টা যাতে সুষ্ঠুভাবে চলে আসু সমাধানের চেষ্টা করতে সকলের সুদৃষ্টি  কামনা করেন। মানববন্ধনে আশরাফুর রহমান মোল্লা বলেন, শ্রীধরপুর ইউনিয়নে একটি মাত্র কলেজ, এই ইউনিয়নের নামেই করা, তাই এমপিও ভুক্তি করণে এবং বোর্ডের নিয়ম নীতিতে কোন প্রকার সমস্যা না ঘটে কোন প্রকার দ্বন্দ্বের কারণে তাই সকলের প্রতি দৃষ্টি রাখার আহবান জানান। কলেজের শিক্ষকরা জানান সকলে প্রকার ভেদাভেদ ভুলে আমাদের  শিক্ষার্থীদের কে এবং প্রতিষ্ঠানকে সুন্দর রূপে গড়ে তুলতে পারি সে সুযোগ সৃষ্টির জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।