শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
টাঙ্গাইলের বাসাইলে  উৎসব মুখর পরিবেশে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ) বাসাইল পৌরসভার হলরুমে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন বাসাইল উপজেলার নির্বাহী কর্মকতা মোছাঃ আকলিমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল  উপজেলা নির্বাচন ( ভারপ্রাপ্ত )  কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন  , বাসাইল  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জালাল উদ্দীন  প্রমুখ।
এ সময় বাসাইল  উপজেলা নির্বাচন  (ভারপ্রাপ্ত)  কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন   বলেন, ভোটার তালিকা হালনাগাদে শুরু হয়েছে আমাদের তথ্য সংগ্রহের কার্যক্রম ছিলো ২০ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত। আজ থেকে বাসাইল উপজেলার নতুন ভোটার হালনাগাদ  রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে ১১ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। যারা ০১-০১-২০০৮ ইং সালের পূর্বে জন্ম গ্রহন করেছে তারা যদি ভোটার হইতে চাই তারা অবশ্যই ভোটার হবে। ইতি মধ্যে আমরা ফিল্ড থেকে যে তথ্য সংগ্রহ করেছি সে তথ্যের বাহিরে যদি বাদ পড়ে যায় তাদের কে ফর্ম পূরণ করে রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করব। সারাদেশ ব্যাপি হালনাগাদ কার্যক্রমের অংশ হিসাবে বাসাইল উপজেলাতেও এই কার্যক্রম যাতে সঠিক ও সুন্দর ভাবে পরিচালিত হয় সে লক্ষেই আমরা বাসাইল উপজেলার ভোটার হালনাগাদের এই কাজের উদ্ধোধন করা হল। এ সময় তিনি সকল শ্রেণী পেশার মানুষ সহ তরুন ভোটারদের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।