শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১০

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার কুচেমোড়া এলাকায় সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাড়িখালী এলাকার বাসযাত্রী লিটন (৩০) জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী লোকাল বাসটিতে প্রায় ৩৫-৪০ জন যাত্রী ছিলেন। কুচেমোড়া এলাকায় পৌঁছালে বাসচালক সামনের একটি ভ্যান ও ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. শুভেন্দু বিশ্বাস জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজামান রোকন জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। কুচেমোড়া থেকে রেকার এনে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।