শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সমাজকর্মীর বিরুদ্ধে বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ মার্চ, ২০২৫

যশোরের অভয়নগর উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধে বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বুধবার (১৯ মার্চ) দুপুরে পুস্প রাণী অধিকারী নামে এক অসহায় বৃদ্ধা নারী সুষ্ঠ বিচার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। তিনি উপজেলার নওয়াপাড়া (দক্ষিণ) গ্রামের কৃষ্ণপদ অধিকারীর মেয়ে।  অভিযোগকারী পুস্প রাণী অধিকারী বলেন, আমার ভাই নারায়ন চন্দ্র অধিকারী বয়স্ক ভাতাভোগী অবস্থায় মারা যান। ভাইয়ের মৃত্যুর পর বৌদির নামে বই করে দেওয়ার কথা বলে ওই ভাতার বইটি হাতিয়ে নেন ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার। সেই সময় বইয়ে জমা থাকা আট হাজার টাকা আত্মসাত করাসহ মোটা অংকের টাকার বিনিময়ে বইটি অন্যের নামে করিয়ে দেন তিনি।পুস্প রাণী অধিকারী আরো বলেন, সম্প্রতি আমার মা রেনু বালা অধিকারী মারা যাওয়ার পর আমি অসহায় অবস্থায় জীবন যাপন করছি। যে কারণে মায়ের বয়স্ক ভাতার কার্ড আমার নামে করার জন্য আবেদন করেছি। কিন্তু ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার আমার নামে করতে রাজি না হয়ে বইটি হাতিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। যাতে পূর্বের ন্যায় টাকার বিনিময়ে বইটি অন্যের নামে করিয়ে দিতে পারেন। তার এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সুষ্ঠ বিচার ও প্রতিকার পেতে লিখিত অভিযোগ করেছি। অভিযুক্ত ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ উদ্দেশ্যমূলক ও বানোয়াট। কয়েক বছর আগের ঘটনা কেন্দ্রীক আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, পুস্প রাণী অধিকারী নামে এক নারীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।