শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে দুই বাড়িতে অগ্নিকান্ডে প্রায়১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ মার্চ, ২০২৫
নওগাঁর রাণীনগরে দুইটি বাড়িতে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে নগদ টাকা সহ বাড়ি-ঘর ভস্মিভূত হয়। দগ্ধ হয়ে মারা যায় তিনটি গরু। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 মঙ্গলবার রাতে উপজেলার ত্রিমোহনী বাজারে হাসুমিয়া মন্ডলের বাড়িতে ও বুধবার দুপুরে পশ্চিম বালুভরা গ্রামে সোহরাব হোসেনের গোয়াল ঘর ও বাড়িতে এ ঘটনা ঘটে।

ত্রিমোহনী বাজারের হাসুমিয়ার বোন সাথী আক্তার জানান, গভীর রাতে হঠাৎ করে বাড়িতে আগুন জ্বলতে দেখেন তার মা। এরপর চিৎকার করলে লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে আগুনের গতি বেরে যাওয়ায় রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে বাড়িতে থাকা নগদ এক লাখ টাকা, টিভি, ফ্রিজ, চাল, ডাল, ধান সহ তিনটি কক্ষের সম্পন্ন আসবাবপত্র ও মালামাল পুরে ভস্মিভূত হয়ে যায়। কিভাবে আগুন ধরেছে এটা আমরা কেউ বলতে পারছিনা। তবে কেউ শত্রুতা বসত: আগুন দিতে পারে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার দেলোয়ার হোসেন বলেন, বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে আবুল হোসেনের ছেলে সোহরাব হোসেনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হয়ে মারা যায় তিনটি গরু সহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এটি বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে ত্রিমোহনী বাজারে হাসুমিয়া মন্ডলের বাড়িতে আগুনে নগদ টাকা সহ তিনটি কক্ষের সম্পন্ন মালামাল ভস্মিভূত হয়ে গেছে। তবে ওই বাড়িতে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে রাতেই ত্রিমোহনী বাজারের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে কেউ আগুন ধরে দিয়ে থাকতে পারে হাসুমিয়া এমনটি মৌখিকভাবে জানালেও লিখিত অভিযোগে আগুন লাগার বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করেনি। এছাড়া পশ্চিম বালুভরা গ্রামে আগুনের ঘটনা ক্ষতিয়ে দেখতে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।