শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে নিহত  ইন্নী হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
রাজশাহীর মমতা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী জিলফা জাহান ইন্নীকে ধর্ষনের পর পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার চালিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।
 আজ বিকেল ৫ টা নান্দাইল প্রেসক্লাবের সামনে চৌরাস্তা নান্দাইল প্রেসক্লাব ও ছাএজনতার ব্যানারে শিক্ষার্থী,নাট্যশিল্পী,সাংবাদিক ও সচেতন মহলের নেতৃবৃন্দের সম্মিলিতভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো: এনামুল হক বাবুলের সভাপতিত্বে প্রভাষক মাহবুবুর রহমান বাবুল এ-র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কালের নতুন সংবাদ এ-র সম্পাদক খায়রুল ইসলাম, নান্দাইল নরসুন্দা বাল্ড এসোসিয়েশন এ-র সভাপতি মো: জাকির হোসেন ভুইয়া, বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল  উপজেলা সভাপতি   আব্দুল হান্নান আল আজাদ,নান্দাইল সদর প্রেসক্লাব সভাপতি মোখলেসুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম মড়ল, আতাউর রহমান বাচ্চু প্রমুখ।
 নিহত ইন্নীর পিতা সাংবাদিক ও নাট্যশিল্পী ছড়াকার সাদেকুর রহমান রতন।
উল্লেখ্য যে, রাজশাহীর বহরমপুর   এলাকার মেহেদী হাসান নিপুর ভারা বাসায় গত ১৬/০১/২০২৫ ইং তারিখে ফাসিঁতে ঝুলানো অবস্থায় লাশ পাওয়া যায় পরবর্তীতে  বাড়িওায়াল ও হত্যার সাথে জারিতরা নাটকীয় ভাবে ইন্নীর লাশ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী মহল ধষর্ক ও খুনীদের  বাঁচাতে বিভিন্ন ষড়যন্ত্রে  লিপ্ত হয়। ফলে মামলা জটিলতা সৃষ্টি হয় অবশেষে গত ৭ মার্চ ২০২৫ নিহত ইন্নির পিতা সাদেকুর রহমান রতন বাদী হয়ে রাজশাহীর রাজাপড়া (আর,এম,পি) তে মামলা দায়ের করেন। মামলা নং- ১৪০১(৬)/১ (০৮/০৩/২০২৫)। এ ঘটনায় এখন পর্যন্ত মাসুম বিল্লাহ, কাজেন আলীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।