শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরের মেলান্দহে ডিসি পরিচয়ে ‘চাঁদাবাজি’ করতে গিয়ে যুবক আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

জামালপুরের মেলান্দহে  জেলা প্রশাসক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে মো. সাজ্জাদ হোসেন সাকিব (৩৫) নামে এক যুবককে আটক হয় পুলিশে হাতে।

১৮ মার্চ ২০২৫ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শফিুকল ইসলাম। এর আগে  বিকেলে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর পাথালিয়া এলাকার থেকে ওই যুবক আটক করে পুলিশ।

এ ঘটনায় রাতে প্রতারণার শিকার ভুক্তভোগী মো. রেজাউল করিম বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটক মো. সাজ্জাদ হোসেন সাকিব। তিনি ইসলামপুর উপজেলার মৌজাজাল্লা পাটনীপাড়া মো: সাইফুল ইসলামের ছেলে।

মামলার এজাহারে রেজাউল করিম উল্লেখ করেন, তিনি ভেকো দিয়ে নদী, খাল ও পুকুর খনন করে মাটি বিক্রি করেন। সম্প্রতি মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতলা গ্রামের পাশে মরাখাল থেকে কন্ট্রাক্টে মাটি কাটার সময় ইসলামপুর উপজেলার পাটনীপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন সাকিব, মেলান্দহ উপজেলার চাড়ালদার পশ্চিমপাড়া গ্রামের মো. সুরুজ প্রামাণিকের ছেলে মো. মনির হোসেন জুইসসহ কয়েকজন তার কাছে গিয়ে দাবি করে, তারা ডিসি ও ওসির সঙ্গে ‘সমঝোতা’ করেছেন। এখন থেকে মাটি কাটতে হলে প্রতি সপ্তাহে তাদের ৩৩ হাজার টাকা চাঁদা দিতে হবে।

সোমবার সকাল ১১টার দিকে চাঁদার টাকা দিতে চাপ প্রয়োগ করা হলে রেজাউল করিম তা দিতে অস্বীকৃতি জানান। এতে আসামিরা তাকে হুমকি দেন এবং টানাহেঁচড়া শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সাজ্জাদ হোসেন সাকিবকে আটক করে পুলিশে খবর দেন। তবে মনির হোসেন জুয়েস কৌশলে পালিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. শফিকুল ইসলাম সম্রাট বলেন, আটক সাজ্জাদ হোসেন মানুষের কাছে নিজেকে ডিসি ও ওসির পরিচয় দিয়ে টাকা দাবি করছিলো। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। আমরা তাকে জনতার হাত থেকে আটক করি।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পেয়েছি। এই ঘটনায় রেজাউল করিম একটি অভিযোগ দিয়েছেন। আমরা সেটি মামলা হিসেবে গ্রহণ করেছি। অপর পলাতক আসামীর বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।