শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

খালের উৎপত্তিস্থলে কারখানা স্থাপন পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে আন্ধারী খালের উৎপত্তিস্থলে আন্ধারীর আগায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বিশাল রাবার কারখানা নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এতে স্থানীয় কয়েক হাজার পাহাড়ী বাঙ্গালী জনগণের কৃষি, মৎস চাষসহ দৈনন্দিন ব্যবহারের সুপেয় পানির প্রাকৃতিক উৎস আন্ধারী খাল। উক্ত খালে পাশে  রাবার কারখানা নির্মাণে পানি দূষনের আশঙ্কা ও স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় জনগণ।
পাশের মুরুং পাড়ার প্রধান কারবারী রুমতুই মুরুং বলেন, লামা রাবার ১,৬০০ শত একর জমি থাকতে আমাদের পাশে এসে কেন কারখানা করতে হবে? এমনিতেই পাহাড়ে পানির সংকট তারা কি চায় আমরা সবাই চাষাবাদ করতে না পেরে না খেয়ে এলাকা ছেড়ে চলে যাই?
৮নং ওয়ার্ড এর সাবেক মেম্বার আব্দুল হালিম বলেন, লামা রাবারের মালিকের উচিৎ অন্য স্থানে কারখানা নির্মান করা। না হলে রাবার কারখানার বর্জ মিশ্রিত খালের পানি দিয়ে প্রায় ৪০০ একর চাষাবাদ ও ২৫০ পরিবারের দৈনন্দিন কাজে পানি ব্যবহার করলে মানুষ নানা রকম মারাত্মক ব্যধিতে আক্রান্তসহ পরিবেশ বিপর্যয় আমরা ও এই খালের পানির উপর নির্ভর করি চাষাবাদের কাজে। তাছাড়া বাংলাদেশের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ এর কয়েক হাজার শিশু কিশোর ও এই পরিবেশ দূষণের শিকার হবে। কারণ এই কারখানা নির্মান করা হচ্ছে আবাসিক ও স্কুল ক্যাম্পাস এর খুব কাছেই।
পাড়ার প্রধান কারবারী রুমতুই মুরুং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১৭ মার্চ সোমবার সকালে লামা প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে সাক্ষাত করে লিখিত আবেদনে অনতিবিলম্বে কারাখানা তৈরি অন্যত্র স্থাপনের জোর দাবি জানান।
লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ম্যানেজার মো.আরিফ হোসেন জানান, এখনো ফ্যাক্টরি নির্মাণের কাজ শুরু হয়নি। আমরা পরিবেশ অধিদপ্তরে অনুমতি চেয়ে আবেদন করেছি,অনুমতি পেলে ফ্যাক্টরি নির্মাণের কাজ শুরু করবো।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান,লামা রাবার আমাদের কাছে একটি আবেদন করেছে আমি এলাকা পরিদর্শন করেছি সবদিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।