শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে কলেজের তালা ভেঙে অফিস দখল ,অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ মার্চ, ২০২৫

টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলীকে স্থায়ী ভাবে বহিস্কারের দাবীতে ভূঞাপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শিক্ষকদের একাংশ, কর্মচারী ও ছাত্রীরা। গতকাল সোমবার (১৭ মার্চ) সকাল ১০ টায় ভূঞাপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

অত্র কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মানববন্ধনে শিক্ষকদের একাংশ, কর্মচারী ও ছাত্রীরা অংশ নেয়। এসময়ে বক্তব্য রাখেন, অধ্যাপক মিজানুর রহমান আখুন্দ, হোসনে আরা, শিক্ষার্থী সানিয়া, পূজা, নূরী অতসী প্রমুখ। উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুল্লাহ আল আওয়াল হাবিব, খন্দকার মুজাহিদ মেহেদী হাসান, নূরুল ইসলাম মনসুর, সীমা আক্তার, রীনা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, অধ্যক্ষ হাসান আলী দীর্ঘ দিন যাবৎ নানা অনিয়ম, দুর্নীতি স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগে তাকে সাময়িক বহিস্কার করা হয়।

অধ্যক্ষ হাসান আলীর বহিস্কারের বিরুদ্ধে হাই কোর্টে রিট করলে হাইকোর্ট তার পক্ষে রায় প্রদান করে। তৎপ্রেক্ষিতে জাতীয় বিশ^বিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দিয়ে অধ্যক্ষ হাসান আলীকে কলেজে যোগদান করার অনুমতি প্রদান করে। কিন্তু কলেজ গভর্নিং বডি তার যোগদান গ্রহণ না করায় অধ্যক্ষ হাসান আলী কলেজের তালা ভেঙে অফিস দখল করে। কলেজের তালা ভেঙে অফিস দখলের প্রেক্ষিতে কলেজের শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন করে।

অধ্যক্ষ হাসান আলী বলেন, “মহামান্য হাইকোর্ট আমার পক্ষে রায় প্রদান করেছেন। তৎপ্রেক্ষিতে জাতীয় জাতীয় বিশ^বিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দিয়ে আমাকে কলেজে যোগদান করার অনুমতি প্রদান করেছেন”। তিনি আরো বলেন, “এব্যাপারে আমি গভর্নিং বডির সভাপতির সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে অধ্যক্ষের অফিস কক্ষে আমি প্রবেশ করার চেষ্টা করে তালা পরিবর্তন দেখে আমি সেটি ভেঙে অফিসে প্রবেশ করি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।