শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

চৌহালীতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ মার্চ, ২০২৫
চৌহালীতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা উপকরণ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ মার্চ)দলীয় কার্যালয়ে উপজেলা ইসলামী ছাত্রশিবির মো.তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এর আগে প্রায় একশ পরীক্ষার্থীকে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়।অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মো.মাজহারুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা জামায়াতের আমীর আবু সাইদ মোঃ ছালেহ।
 উপজেলা সেক্রেটারি আবদুল হাকিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও চৌহালী জামায়াতের যুব বিভাগের সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ,টাঙ্গাইল শহর শাখার ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মামুন আব্দুল্লাহ, টাঙ্গাইল মেডিকেল শাখার সভাপতি তাসনিম, চৌহালী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও.আবুল বাশার প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।