শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

লামায় শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান জেলার লামা উপজেলায় ২৩ হাজার ৩০২ জন শিশুকে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৩০২ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার ৫৬ জন শিশু রয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১৪৪টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে একযোগে এ ক্যাপসুল খাওয়ানো হয় বলে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলরজিষ্ট (ইপিআই) ফখরুল ইসলাম।
তিনি জানান, ৬-১১ মাস বয়সের শিশুদের নীল ও ১১-৫৯ মাস বয়সের শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হয়। এতে ২৯০জন স্বাস্থ্য কর্মী দায়িত্ব পালন করেন। এদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো উদ্ধোধন করেন, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন দত্ত, স্যানেটারি ইন্সপেক্টর খুকু মনি বড়ুয়া ও স্বাস্থ্য পরিদর্শক সমীরন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এবারে লক্ষ্যমাত্রা ছিল উভয় বষয়ী ২৩ হাজার ৯৮৫ শিশু।
এদিকে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন দত্ত বলেন, ‘সব শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের আওতায় আনা আমাদের প্রধান লক্ষ্য, যাতে তারা সুস্থ থাকতে পারে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কোনো শিশুই যেন অপুষ্টির কারণে ঝরে না পড়ে। তিনি আরও জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।