শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

হরিপুরে শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ মার্চ, ২০২৫
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুর  উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের যাদুরাণী বাজারে  শিশু আছিয়াসহ সকল ধর্ষনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৫মার্চ শনিবার সকাল ১১টার সময় যাদুরাণী বাজারে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে যাদুরানী হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক লিটন, উপজেলা ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন, জামায়েতে ইসলামী যুব বিভাগের আমগাঁও ইউনিয়ন সেক্রেটারি দুলাল হোসাইন  দুলাল,জাতীয় নাগরিক কমিটি রাশেদুল ইসলাম রাসেল, ছাএশিবির ঠাকুরগাঁও জেলার তথ্য ও প্রচার সম্পাদক সাব্বির রহমান, হরিপুর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলা হরিপুর উপজেলা প্রতিনিধি আল আমিন আব্দুল্লাহ ও বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের সদস্য,জাহিদ হাসান ইমন।
এ সময় বক্তারা বিভিন্ন স্লোগান দেন, “তুমি কে, আমি কে আছিয়া, আছিয়া” তাঁরা ধর্ষণকারীকে দ্রুত ফাঁসির দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।