শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ মার্চ, ২০২৫
রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল কেন্দ্রে শিশুদের ভিটামিন খাওয়ানোর কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।
পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মন্ডল উপস্থিত ছিলেন।
পরে রাসিক প্রশাসক খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহিনুল হাসান, মিশন নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপ্যাল সুলতা দং, ম্যানেজার ক্লেমেন্ট অরুন মন্ডল, পাবলিক রিলেশন অফিসার নোয়েল পার্থ চ্যাটার্জী, রাসিকের ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন ও স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীতে ৬৬ হাজার ৬২০জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৭১৫জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৯০৫জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও  সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।