শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ মার্চ, ২০২৫
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত সবার কঠিন শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার  সর্বস্তরের তৌহিদী জনতা।একই সঙ্গে দেশজুড়ে বিভিন্ন ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।
শুক্রবার(১৪ মার্চ)বাদ জুম’আ নাগরপুর সরকারি কলেজ গেট থেকে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর এর আয়োজনে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিলটি নাগরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
এ বিক্ষোভ মিছিলে নাগরপুরের বিশিষ্ট আলেম ওলামাসহ,সাংবাদিক,শিক্ষক,ডাক্তার,ব্যবসী, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর ও নানান শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাওলানা আল হেলাল এর পরিচালনায় এসময় বক্তব্য দেন মাওলানা মো.রফিকুল ইসলাম,মাওলানা মো.ইলিয়াছ হোসেন।দোয়া পরিচালনা করেন নাগরপুর বাজার জামে মসজিদ খতীব মাওলানা মো.রফিকুল ইসলাম।
এসময় বক্তারা বলেন,আমরা দেখেছি কিভাবে মাগুরায় একটি আট বছর বয়সি শিশুকে নির্মমভাবে ধর্ষণ করেছে এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।কয়েকদিনে সারা দেশে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। যা আমাদের সমাজকে ভয়াবহ একটি নেগেটিভ ম্যাসেজ দিচ্ছে। পাশাপাশি প্রতিটি ধর্ষণের ঘটনায় ধর্ষকরা দিন শেষে আদালত থেকে জামিনে এসে আরও ভয়াবহ রূপ ধারণ করে।প্রতিটি ধর্ষণের ঘটনা সরকারকে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তা বাস্তবায়ন করতে হবে। না হলে আমাদের সমাজে দিন দিন এমন ঘটনা আরও বৃদ্ধি পাবে।
বিক্ষোভ মিছিলে মাগুরায় শিশু ধর্ষণসহ সারা দেশে ঘটে যাওয়া সব ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও নারীদের সঙ্গে নিপীড়ন, ধর্ষণ ও হয়রানিসহ নানা অপরাধ রোধে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।