শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ মার্চ, ২০২৫

যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মোস্তফা বেপারী(৫০) নামের একজন নিহত হয়েছে। রোববার সকালে আনুঃ সাড়ে ৮ টার সময় উপজেলার সদর উপজেলার বসুন্দিয়া মোড় সংলগ্ন যশোর- খুলনা মহাসড়কে নিটল মটরসের ফ্যাক্টারীর সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী রুপসা পরিবহন ইন্জিন চালিত  নছিমনকে ধাক্কাদিলে নছিমন চালক মোস্তফা সড়কে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত মোস্তফাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। নিহত মোস্তফা বেপারী উপজেলার মাগুরা পূর্বপাড়া গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে। এবিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থানে গিয়েছিলাম ঘাতক রুপসা গাড়ি আটক করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ চলছে, এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।