শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে অসুস্থ গরু জবাই, ব্যবসায়ীকে অর্থদন্ড 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ মার্চ, ২০২৫
টাঙ্গাইলের ভূঞাপুরে অসুস্থ মৃতপ্রায় গরু জবাই করে বিক্রির দায়ে রফিকুল ইসলাম নামে এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলার গোবিন্দাসী টিমোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তারিকুল ইসলাম।
অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে।
জানা যায়, আজ সকালে উপজেলার রাউৎবাড়ি গ্রামের গরু ব্যবসায়ী ফারুক হোসেনের একটি গরু অসুস্থ হয়। পরে স্থানীয় কসাই রফিকুল ইসলাম তা কম মূল্যে ক্রয় করে জবাই করে ৬’শ টাকা কেজি দরে মাইকিং করে বিক্রি শুরু করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সহকারে ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) মো.তারিকুল ইসলাম। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পান তিনি। পরে ২৫ টাকা জরিমানা করা হয় ওই কসাইকে। এসময় ভেটেরিনারি সার্জন ডাক্তার মো.তারেকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো.তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির বিষয়টি হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।