শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে খাজনা আদায়ের রশিদে এখনো মুজিববর্ষ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ মার্চ, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল হাটের রওনার রশিদ বইয়ে মুজিব শতবর্ষে শেখ মুজিবুর রহমানের প্রতীকি ছবি ব্যবহার করে খাজনা আদায় করা হচ্ছে। এনিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, নিকরাইল হাটের বর্তমান ইজারাদার মো. শামীম আল মামুন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে তিনি হাটের ইজারা পায়। সেসময় শেখ হাসিনা সরকারের নির্দেশমতে হাটের রশিদ বইয়ে মুজিববর্ষের প্রতীকি ছবি ব্যবহার করে রশিদ বই তৈরী করে। সেই রশিদের মাধ্যমে এখনো খাজনা আদায় করছেন হাট কমিটি।

স্থানীয়রা জানান- ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের ৭ মাস পেরিয়ে গেলেও এখনো নিকরাইল হাটের রওনার রশিদ বইয়ে মুজিববর্ষের প্রতীকি ছবি মনোগ্রাম রয়েছে। বিষয়টি দুঃখজনক।

ইজারাদার শামীম আল মামুন বলেন, আওয়ামী লীগ সরকার আমলে মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতীকি ছবি মনোগ্রাম সবকিছুতেই ব্যবহার করা হয়। সেমতে হাটের রশিদ বইয়ে বঙ্গবন্ধুর প্রতীকি ছবি দিয়ে রশিদ বই করা হয়েছিল। হাটের ইজারার মেয়াদ আছেই কয়েক সপ্তাহ। তাই পূর্বের রশিদ বইয়ে খাজনা আদায় করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: পপি খাতুন বলেন, বিষয়টি খোঁজ নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।