শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বৃদ্ধা নারীকে মারপিট করে স্বর্ণালংকারসহ টাকা লুট, থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ মার্চ, ২০২৫

যশোরের অভয়নগরে বশতবাড়িতে ঢুকে হামলা মারপিট করে স্বর্ণালংকারসহ টাকা লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ৭ মার্চ বেলা আনুঃ ১১ টার সময় উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের বুইকরা গ্রামে বউবাজার সংলগ্ন এঘটনা ঘটেছে। এবিষয়ে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বুইকরা গ্রামের মৃত জমিনুর রহমানের ছেলে মোঃ ফিরোজ হোসেন বাদি হয়ে দুইজনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বাদির স্ত্রী নুরজাহান বেগম এর সাথে অনুমান ০৮ (আট) বছর পূর্বে ইসলামি শরীয়াত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্ত্রী কারণে অকারণে বাদির সাথে ঝগড়া ফ্যাসাদ করে আসছে। ওই ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে। গত শুক্রবার (৭ মার্চ) সকাল আনুঃ ১১টার সময় উপজেলার নওয়াপাড়া (নওয়াপাড়া পৌরসভা ০৪নং ওয়ার্ড, তরফদারপাড়া), এলাকার মোঃ ইমনের স্ত্রী মুসলিমা খাতুন(২৪), একই এলাকার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী শাহিদা বেগম(৫০) সহ অজ্ঞাত আর একজন আসামিরা ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বাদির মা আলেকজান বেগম(৫৫) কে গালাগালসহ মারধর করে ঘরে গর্চিত রাখা ১ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুটপাট করতে থাকে। ভুক্তভোগীর মা’য়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়। এবিষয়ে ভুক্তভোগী মোঃ ফিরোজ হোসেন বলেন, আমি ঘটনার সংবাদ পেয়ে বাড়ি এসে মাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। পরে মা’র মুখে সকল ঘটনা শুনে থানায় ন্যায় বিচার চেয়ে অভিযোগ করেছি। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।