শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে অকেজো গভীর নলকূপ পুনরায় নির্মাণের দাবি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
নওগাঁর সাপাহার রায়পুর মৌজার অকেজো গভীর নলকূপ পুনরায় নির্মাণ এর দাবি জানিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ রিজিওন ২ এর নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করেছে অন্তর্ভুক্ত কৃষক সদস্যবৃন্দের পক্ষে সভাপতি ইসমাইল হোসেন।
আবেদনে উল্লেখিত সূত্র অনুযায়ী জানা যায় যে, উপজেলার শিরন্টি ইউনিয়নের রায়পুর মৌজার সর্বসাধারণ কৃষকবৃন্দের সেচ ও চাষাবাদের জন্য ২০০৪ সালে উক্ত মৌজার ৪৪১ দাগে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। কিছুদিন পূর্বে গভীর নলকূপটি অকেজো হয়ে পড়ায় কৃষকদের চাষাবাদ বিনষ্ট হতে শুরু করলে সকল সদস্য মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে পুনরায় নির্মাণ করার জন্য সাপাহার উপজেলা বরেন্দ্র অফিসে যান। এবং অফিস সূত্রে জানতে পারে যে একই মৌজায় ওই গভীর নলকূপটির পরিবর্তে এক ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে আবেদন দাখিল  করেছে। তাই ব্যক্তিগত স্বার্থ না দেখিয়ে সমষ্টিগতভাবে পুনরায় স্থাপনের জন্য উর্ধ্বতন অফিসে আবেদন করেছে ভুক্তভোগী কৃষকগণ।
এ বিষয়ে নওগাঁ জেলা বিএমডিএ রিজন ২ নির্বাহী প্রকৌশলী শাহ মঞ্জুর এর সাথে মুঠো ফোনে কথা হলে সাংবাদিকদের জানিয়েছে এ বিষয়ে আবেদন পেয়েছি এবং তদন্ত ব্যবস্থা গ্রহণের জন্য সাপাহার জোন অফিসকে দায়িত্ব দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।