শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরের বকশীগঞ্জে ইয়াবা বড়ি সহ ২ জন আটক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
৫ মার্চ২০২৫ জামালপুর জেলার  বকশীগঞ্জ উপজেলায় ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কামালপুর বিওপির সদস্যদের মাদকবিরোধী অভিযানে ৫টি ভারতীয় ইয়াবা বড়িসহ দুই জনকে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন সেট ও চারটি সিম কার্ড জব্দ করা হয়। গতকাল বুধবার জামালপুর ৩৫ বিজিবি’র সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়- এই লক্ষ্য বাস্তবায়নে ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমানের দিকনির্দেশনায় ৫ মার্চ দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী রামরামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৫টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের মধ্যে সাদ্দাম হোসেন (২৯) বাট্টাজোড় পশ্চিম দত্তেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং রাসেল রানা (১৯) উঠানোপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল সেট ও চারটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।