শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরের দেওয়ানগঞ্জে যাত্রী হয়ে অটোরিকশায় উঠে ছিনতাই গ্রেপ্তার ২ জন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী – কাউনিয়ারচর সড়কে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে দুই ছিনতাইকারিকে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ।
  বকশিগঞ্জ থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মামুন ওরফে সুমন (২৭) বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও জাকিরুল (২৫) একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
০৩ মার্চ রাত ১০টায় দেওয়ানগঞ্জ  উপজেলার ডাংধরা ইউনিয়নের সানন্দবাড়ি-কাউনিয়ারচর সড়কের হারুয়াবাড়ী এলাকায় কাউনিয়ারচর বাজার থেকে সানন্দবাড়ি বাজারে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া নেয় এক ছদ্মবেশী যাত্রী।
ইজিবাইকটি হারুয়াবাড়ি এলাকায় পৌঁছালে ইজিবাইক চালক জহরুল মোল্লাকে (৩৫) পিছন দিক থেকে  মাথায় রড দিয়ে আঘাত করে।  পরে চালককে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় জহুরুল মোল্লাকে উদ্ধার করেন স্থানীয়রা।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ে জড়িত অভিযোগে মামুন ওরফে সুমন ও জাহাঙ্গীর নামে দুই ব্যাক্তিকে বৃহস্পতিবার তাদেরকে বকশিগঞ্জ থেকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।