শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল চৌরাস্তায় রসের মিষ্টির দোকানে ইউএনওর ঝটিকা অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার বৃহস্পতিবার (৬ মার্চ) নান্দাইল চৌরাস্তা এলাকায় ঝটিকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রসের মিষ্টির দোকানে মেয়াদউত্তীর্ণ মিষ্টি, দই, শিশুদের গুড়া দুধ, বিভিন্ন কোম্পানীর সজ সহ অন্যান্য ভেজাল মালামাল পাওয়ায় দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। উল্লেখ্য, উক্ত রসের মিষ্টির দোকান মালিক দীর্ঘদিন যাবত মেয়াদউত্তীর্ণ মালামাল বিক্রি করে ক্রেতাদেরকে ঠকিয়ে যাওয়ার খবর প্রচার হওয়ায় এলাকার ক্রেতা সাধারনের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। উক্ত ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে চৌরাস্তা এলাকার অন্যান্য মিষ্টির দোকানদারগন তড়িঘড়ি করে দোকান বন্ধ করে পালিয়ে যেতে দেখাগেছে। ভ্রাম্যমান আদালত চলাকালে ইউএনওর সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান সহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।