শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইল সদর ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাসাইল উপজেলার ঈশ্বরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়  মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাসাইল উপজেলার সদর ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃসিরাজুল ইসলাম মিয়ার  সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মোঃদেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির(ভারপ্রাপ্ত) সভাপতি মামুন আল জাহাঙ্গীর , সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু  , পৌর বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান তুহিন , সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু,জেলা মহিলা সহসভাপতি রাশেদা সুলতানা রুবি  প্রমূখ।
 এ সময় আরও উপস্থিত ছিলেন  বাসাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এডভোকেট আহমেদ আযম খান বলেন- প্রধান উপদেষ্টা  একটি সাক্ষাৎকারে বলেছেন জাতীয় নির্বাচন ডিসেম্বর মাসে হবে,আমি উপদেষ্টা পরিষদের কাছে আহ্বান জানাবো আগামী নির্বাচনের তারিখ সুস্পষ্টভাবে ঘোষণা করুন। সুস্পষ্টভাবে তফসিল ঘোষণা করুন। মানুষের মধ্যে অস্থিরতা দূর করুন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।