শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ মার্চ, ২০২৫
নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: খবিরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে উপজেলার রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী প্রাঙ্গনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় খবিরুল ইসলাম বলেন, দেশের আমূল পরিবর্তন আনতে এবং দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হলে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী দলকে একক ভাবে সরকার গঠনের সুযোগ প্রদানের কোন বিকল্প নেই। দখলবাজি, চাঁদাবাজি, হয়রানি, গুম, খুন, ঘুষ, স্বজনপ্রীতি, হানাহানি, মারামারি, ধর্ষণ সহ নানা অনাচার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। মানুষের অধিকার ফিরে দিতে, বৈষম্য দূর করে সুষম বন্টনের মাধ্যমে শান্তিপূর্ণ নিরাপদ একটি সুন্দর সমাজ ব্যবস্থা চালু করতে হলে জামায়াতে ইসলামী দলকে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ দিতে হবে। আর এই বার্তাগুলো উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষদের দ্বোরগড়ায় লেখনির মাধ্যমে পৌঁছে দিতে সাংবাদিক ভাইদের অনেক ভূমিকা রয়েছে। সুন্দর ও বসবাস উপযোগী একটি বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক ভাইদের দেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় রাণীনগর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. আনজীর হোসেন, সাধারণ সম্পাদক শামীনুল ইসলাম শামীম, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে এমপি প্রার্থী খবিরুল ইসলাম সভায় আগত সংবাদকর্মীদের ইসলামী বই সহ উপহার তুলে দেন। পরে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।