শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচীর ৫০জন ডিলারের নিয়োগ বাতিল, পুনরায় লটারী

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ মার্চ, ২০২৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর ৫০জন নবনির্বাচিত ডিলারের নিয়োগ ১দিনের মধ্যে বাতিল করা হয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তার দপ্তর থেকে ৫০জন ডিলার নিয়োগদানের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের পর ২৩২জন আবেদন করেন এবং পর যাচাই বাচাই শেষে উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভায় সিদ্ধান্তক্রমে ৫০জন নির্বাচিন করে প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপন জারির পর ডিলার হতে পারে নাই এধরনের ব্যক্তিরা লটারী নিয়ে আপত্তি উত্তাপন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের নৈতিবাচক পোষ্ট দিতে থাকেন। উক্ত বিষয়টি ময়মনসিংহ জেলা প্রশাসকের নজরে এলে তিনি সকল আবেদনকারীদের উপস্থিতি স্বাক্ষর নিয়ে পুনরায় লটারী করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, সকল আবেদনকারী নান্দাইলের মানুষ। পুনরায় লটারী হলে আমার কোন সমস্যা নাই। যারা পুনরায় পাবে না তারা আবারও নানা ধরনের কথা বার্তা বলবে এটাই স্বাভাবিক। অপরদিকে ৫০জন ডিলার (নতুন নিয়োগ প্রাপ্ত) তারা পুনরায় লটারী প্রদানের বিষয়টি সফিক হবে না উল্লেখ করে। আমরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট যাব। প্রয়োজনে আদালতে মামলা করব। আমরা লটারীতে বিজয়ী হয়েছি। বাড়িতে বসে জানতে পারি। এখানে কোন অনিয়ম দূর্নীতি হয়নি। নান্দাইলে ৫০জন ডিলার নিয়োগ ও ১দিন পরে বাতিল বিষয়টি নিয়ে নানা ধরনের কথা বার্তা শুনা যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।