শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলের রাজগাতী ইউনিয়নে ২জন ডিলার নিয়োগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ মার্চ, ২০২৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়নে মঙ্গলবার (৪ঠা মার্চ) প্রকাশিত ৫০জন খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারের মাঝে রাজগাতী ইউনিয়নের ২১নং ক্রমিকের মোঃ আতাউর রহমান (বুলবুল) ও ২৪নং ক্রমিকের মোঃ ফারুক মিয়ার বিরুদ্ধে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে। রাজগাতী ইউনিয়নের খালপাড়া গ্রামের মোঃ মোস্তাক নাদিম এবং দক্ষিণ কয়রাটি গ্রামের মোঃ মিজানুর রহমান লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানাগেছে, মোঃ আতাউর রহমান বুলবুলের কালিগঞ্জ বাজারে নিয়ম অনুযায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের কোন গোডাউন নেই কিন্তু তদন্তের সময় একটি রাজনৈতিক দলের অফিস দেখানোর পরেও তার ডিলার কিভাবে হয়। তা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরদিকে ২৪নং ক্রমিকের ডিলার মোঃ ফারুক মিয়ার প্রতিষ্টানের নাম ইদ্রিস স্টোর। মূলত ইদ্রিস স্টোর নামে দক্ষিণ কয়রাটি মোড়ে কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই। তড়িগড়ি করে তদন্তের সময় তার আত্মীয়র বসত ঘর গোডাউন হিসাবে দেখানো হয়। যা ডিলার নিয়োগের পরিপন্থি। স্থানীয় সর্বস্তরের জনগণ উল্লেখিত ২জন ডিলারের নিয়োগ বাতিল করার জোরদাবী জানিয়েছেন। উক্ত বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা জানিয়েছেন, ২টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। যথাযথ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তারা তথ্য গোপন করে থাকলে ডিলারশীপ বাতিল করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।