শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ইসলামপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: দুইটি ভাটা সিলগালা ও ৪লাখ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ মার্চ, ২০২৫

জামালপুরের ইসলামপুরে যৌথ বাহিনী সহযোগিতায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে পৌর এলাকার হিয়া ও সদাগর ব্রিক্স নামে দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা ও ৪লাখ টাকা জরিমানা করেছে।

জানা যায়, ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শুকুমার সাহার নেতৃত্বে একটি যৌথ বাহিনীর টিম মঙ্গলবার পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ মেসার্স  হিয়া ব্রিকস ও পলবান্ধা গোরস্থান মোড়ে মেসার্স সদাগর ব্রিকসে এই অভিযান পরিচালনা করেন।

এসময় মোবাইল কোর্টের দায়িত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও  ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার দুইটি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ সংশোধন আইনে এর ১৯ এর  ৫/১ধারা অনুযায়ী ১৫/১(খ)এর ধারা মোতাবেক অবৈধ ভাবে ইট প্রস্তুত করার দায়ে দুইটি ভাটায় সর্বমোট ৪লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও  ইট ভাটার চুল্লি ভেঙ্গে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে প্রস্তুতকৃত ইট নষ্ট করে ভাটা দুইটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এসময় মোবাইল কোর্টের দায়িত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও  ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার জানান,পরিবেশে রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে ইসলামপুরে অন্যান্য ইটভাটাও অভিযান পরিচালনা করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।