শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুরে  মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান  

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

মানিকগঞ্জের দৌলতপুরে  কলিয়া  বাজারে মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং মোবাইল কোর্টের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর আওতায় ০৮ টি  মামলায় মোট ১০,৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

(৩ মার্চ) রবিবার দৌলতপুর উপজেলার কলিয়া  বাজারে মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিয়া নুরেন   ও সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম।

এছাড়াও, যে সব হোটেল ও রেস্তোরাঁ মালিক ইফতারি সামগ্রী বিক্রয়ের জন্য দোকানের সামনে ফুটপাতে সামিয়ানা টাঙিয়েছেন, তাদেরকে অতি দ্রুত তা সরানোর নির্দেশ প্রদান করা হয়।

বাজার মনিটরিং কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন, পুরো রমজান মাসে জুড়ে চলবে এই অভিযান অব্যহত থাকবে। অতিরিক্ত মুনাফা অর্জনে বাড়তি দাম না নেয়া এবং খাদ্য ভেজাল দিয়ে পন্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রথম বারে মত সর্তক করা হলো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।