শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ মার্চ, ২০২৫
“তোমার আমার বাংলাদেশ ভোট দেব মিলে মিশে” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
২ মার্চ রোববার  সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।
পরে উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এর সভাপতিত্বে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে  উপস্থিত  থেকে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ সাপাহার পোরশা নিয়ামতপুর আসনের বাংলাদেশ জামায়েতী ইসলাম মনোনীত সংসদ (এমপি)প্রার্থী সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা আমির আবুল খায়ের তরুণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী ও সাধারণ ভোটার  উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।