শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে নওগাঁর রাণীনগরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পার্বতীপুর ভান্ডু- সুমন স্মৃতি ফুটবল একাদশ ১-০ গোলে ছাতনী ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়।

 

প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন- রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টুর্ণামেন্ট সভাপতি মেজবাউল হক লিটন। পরে পুরস্কার হিসেবে বিজয়ী দলের মাঝে একটি ফ্রিজ ও বিজিত দলের মাঝে একটা এলইডি টিভি এবং উভয় দলের মাঝে ট্রপি তুলে দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাবেক ক্রীড়াবিদ নিজুমুল হক, আশরাফুল ইসলাম ও খোকন। এছাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।