শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

সেই সুরমা আক্তারকে সেলাই মেশিন বিতরণ; উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

সুরমা আক্তারকে সেলাই মেশিন বিতরণ করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।

আজ (বুধবার) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী সুরমা আক্তার বলেন, এই সেলাই মেশিন এবং ভাতা কার্ডটি আমার অসহায় পরিবারকে সহায়তা করবে। আমি উপজেলা প্রশাসনের প্রতি চিরকৃতজ্ঞ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত বলেন, মা ও শিশু সহায়তা কার্ডের আওতায় প্রতি মাসে ৮০০ টাকা করে পান সুরমা আক্তার। ৩ বছর পর্যন্ত তিনি এ ভাতার সুবিধা পাবেন। বর্তমান তার অসহায়ত্ব নিরুপণের জন্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের স্বাবলম্বী প্রকল্পের আওতাধীন এনে একটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এতে কিছুটা হলেও ওই নারী উপকৃত হবেন।

উল্লেখ্য: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোছাঃ সুরমা আক্তার নামের অসহায় এক নারীর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বিয়ের পর পরই অন্তঃসত্ত্বা হন মোছাঃ সুরমা আক্তার। ৪ মাসের মধ্যে স্বামী মারা যান বজ্রপাতে। স্বামীকে হারিয়ে চোখে-মুখে অন্ধকার দেখেন সুরমা। অসচ্ছল দু’টি পরিবারের মধ্যে নিজে অন্তঃসত্ত্বা। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর অল্পসময়ে তাকে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় এনে ভাতা কার্ডের ব্যবস্থা করা হয়। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সুরমার পরিবারে। সুরমা আক্তার উপজেলার হোসেন্দী পশ্চিম আতকাপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলামের মেয়ে। একই গ্রামের হেদায়েত উল্লাহর সঙ্গে বিয়ে হয়েছিল তার। জানা গেছে, সুরমা আক্তার একজন অসহায় নারী। বিবাহিত জীবনের মাত্র ৪ মাস সংসার করার পর ২ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীকে হারান। বর্তমানে তার একটি শিশু কন্যা সন্তান রয়েছে। গত ১৬ই জুন বজ্রপাতে তার স্বামী হেদায়েত উল্লাহ মারা যান।

এরপর থেকেই অন্ধকার নেমে আসে তার জীবনে। বিষয়টি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের নজরে আসে। অসহায় নারীর বিষয়টি তিনি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীকে অবগত করেন। ওই নারীর অসহায়ত্বের বিষয়টি শুনে দ্রুত তাকে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতা কার্ডের ব্যবস্থা করতে বলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।