শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ প্রতিযোগিতায় উপজেলার ১৬টি বিদ্যালয়ের দল অংশগ্রহণ করে। এ উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করে।

 

প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘঠে” এই বিষয়ের উপর পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ডন করে চ্যাম্পিয়ন হয় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়, আর রানার আপ হয় ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্বপালন করেন রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন পথিক।

 

সভা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।