শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর অনলাইন সাংবাদিক ফোরাম কর্তৃক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হচ্ছে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নাগরপুর উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ অনলাইন সাংবাদিক ফোরাম নাগরপুর উপজেলা শাখা পুষ্পস্তবক অর্পণ করে।
উক্ত পুস্তস্তবক অর্পণে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক ফোরাম নাগরপুর উপজেলা শাখার সভাপতি  কাজী মোস্তফা রুমি,সাধারণ সম্পাদক  আলিজা বিনতে আশরাফ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জাহিদুল হাসান জাহিদ, সাংস্কৃতিক সম্পাদক আরশেদা আক্তার ইতি, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হালিম মিয়া প্রমূখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যান কামনায় ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হালিম মিয়ার পরিচালনায় এক সংক্ষিপ্ত দোয়া করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।