শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে অমর একুশে শহীদ দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবানের আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫’।  শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বর্ণিত প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাতীয় প্রতাকা অর্ধনিমিত করে উত্তোলন, খালি পায়ে প্রভাতফেরি করে শহিদ মিনারে ফুল দেওয়ার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ দিবস উপলক্ষ্যে ছড়া ও কবিতা পাঠ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের কৃর্তি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
সভাপতির সমাপনী বক্তৃতায় এসিপিএসসি’র অধ্যক্ষ মেজর খন্দকার মোশতাক আহমেদ বলেন, এইদিনে অত্যন্ত শ্রদ্ধাভরে ভাষা শহিদদের স্মরণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের একুশের চেতনায় উজ্জীবিত হতে দেশপ্রেম অনুপ্রাণিত হওয়ার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।