শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আর এক ট্রাকের ধাক্কায় প্রান গেলো হেলপারের

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

যশোরের অভয়নগরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বিচালিবোঝাই আরেক ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৫ টায় উপজেলা পরিষদ সংলগ্ন পিয়া আই কেয়ার হাসপাতালের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন নওগাঁ জেলার পোষণ গ্রামের বাসিন্দা। তিনি বিচালিবোঝাই ট্রাকের হেলপার ছিলেন। প্রত্যক্ষদর্শী এক নার্স বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে খুলনাগামী বিচালিবোঝাই আরেকটি ট্রাক ধাক্কা মারে। এতে বিচালিবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ট্রাকের হেলপারকে নওয়াপাড়া ফায়ার সার্ভিস উদ্ধার করে নিয়ে যায়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির বলেন, বিচালিবোঝাই ট্রাকের হেলপার আলমগীর হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুর রহমান বলেন, ট্রাক দুর্ঘটনায় আহত রোগীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খুলনায় নেওয়ার পর ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। বিচালিবোঝাই ক্ষতিগ্রস্ত ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। নওগাঁ থেকে বিচালি নিয়ে ট্রাকটি খুলনার ফুলতলা উপজেলায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে থাকা ট্রাক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।