শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ফেসবুকে অশালীন মন্তব্যের জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু গ্রুপের মারামারি, আহত ২

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

যশোরের অভয়নগরের ফেসবুকে কুরুচিপুর্ন মন্তব্যকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু গ্রুপের মারামারিতে দুই জন আহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুযারি) সকালে উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে এ মারামারির ঘটনা ঘটে।

আহতরা হলেন, নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সিরাজ বিশ্বাসের ছেলে ফুয়াদ হোসেন (২০) ও একই এলাকার লিটন মোল্যার ছেলে সিয়াম হোসেন (১৮)।

জানা যায়, সম্প্রতি উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি আলাদা গ্রুপ ফেসবুকে সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন সময়ে একে অন্যের প্রতি নানা অভিযোগ উত্থাপন করে আসছিল। এরই প্রেক্ষিতে উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের সংগঠক নওয়াপাড়া গরুহাট এলাকার মৃত মিন্টু পাটোয়ারির ছেলে রাকিব পাটোয়ারির নামে ফেসবুকে অশালীন মন্তব্য করে ফুয়াদ নামের একজন। রাকিব অশালীন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ফুয়াদ তা অস্বিকার করে। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে রাকিব তাকে চড় দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ফুয়াদ ও সিয়াম আহত হলে তাদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা আবার সংঘবদ্ধ হয়ে রাকিবের উপর হামলা চালাতে গেলে এলাকাবাসী তাদেরকে একটি ঘরে আটকে রাখে। পরে পুলিশ ও স্থানীয়রা উভয়পক্ষকে ডেকে আর কোন মারামারি না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান সবুজ বলেন, সকালে দুজন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগী ফুয়াদের ভাই রিদয় ফারাজী বলেন, আমার ভাইকে রাকিব পাটোয়ারী মারধর করেছে, কেন মারধর করেছে জানতে চাইলে তারা আমাদের উপরও চড়াও হয়। আমরা এ ব্যাপারে থানায় অভিযোগ করবো।

এ ব্যপারে জানতে চাইলে রাকিব পাটোয়ারী বলেন, আমার ব্যাপারে তারা ফেসবুকে বাজে মন্তব্য করেছে, আমি এ বিষয়ে শুনলে তারা অস্বিকার করেছে। তখন স্থানীয় কিছু লোকজন তাদের উপর চড়াও হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।