শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
সাতক্ষীরা বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৯ ফেব্রুয়ারী বুধবার এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন খুলনা দুদকের সহকারী পরিচালক মাহাবুব কবির সহ থানা পুলিশের একটি টিম। এ সময় তিনি বলেন, বিআরটিএ অফিসে দালালের উপদ্রব বেড়েছে- এমন খবর পেয়ে তিনি অনুসন্ধান করতে থাকেন। এ সময় ঘটনার সত্যতা পেয়ে অফিস সহকারী সাইফুল ইসলাম নামে একজনকে আটক করে তার বিকাশ অ্যাকাউন্ট চেক করে অতিরিক্ত অর্থ লেনদেনের সস্পর্কিত তথ্য পাওয়া যায়। পরে তাকে বিআরটিএ পরিচালকের কাছে হস্তান্তর করা হয়। সূত্রে জানা যায়, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কবির একই স্থানে দীর্ঘ ১২ বছর চাকরি করার সুবাদে বিআরটিএ অফিস দূর্নীতির আখড়াই পরিনত করেছে। তার বাড়ি  গোপালগঞ্জে হওয়ায় আওয়ামী লীগের  নাম ভাঙ্গিয়ে দেদারসে দূর্নীতি করে চলেছে সে।  তার সহযোগী হিসেবে কাজ করেন অফিস সহকারী সাইফুল ইসলাম সহ আরো কয়েকজন।
সাতক্ষীরা বিআরটিএর সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, আবুল হোসেন বাবু নামে এক আইনজীবী সহকারীকে দুদক কতৃক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
 তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলেও মুসলেকা নিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে অফিস সহকারী সাইফুল ইসলামের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
 অন্যদিকে সাধারণ সেবা প্রত্যাশীরা জানান বিআরটি এর সহকারী পরিচালক কে এম মাহবুব কবির (ইঞ্জিঃ) বড় দুর্নীতিবাজ। ৫ ই আগস্ট এর আগে তিনি কাউকে মূল্যায়ন করতেন না গোপালগঞ্জে বাড়ি হওয়ার সুবাদে বিশেষ ক্ষমতায় চলাফেরা করেছেন। তখন বিআরটিএ অফিস নিয়ে কেউ কোনো কথা বললেই উল্টো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দিতেন। সাতক্ষীরা ২২ লক্ষ মানুষ এই দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ চেয়েছেন কয়েকবার। বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় বিআরটিএ এর লাগামহীন দুর্নীতি  নিয়ে সংবাদ প্রকাশ হলেএ অদৃশ্য কারণবশত কখনো তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি বিআরটিএ কর্তৃপক্ষ। ৫ ই আগস্টে দেশের পট  পরিবর্তনের পরে সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য অফিস সহকারী সাইফুল ইসলামের মোবাইল ফোনের হটসপে মাধ্যমে  নিয়ন্ত্রণ করেছেন। তবে দুদকের অভিযানে সেটিও ধরা খেয়েছেন। দুদক কর্মকর্তারা সরেজমিনে তথ্য আলামত সংগ্রহে তার নমুনা  পেয়েছে। অভিযান শেষে তদন্তের বিষয় নিয়ে একটি রিপোর্ট হেড অফিসে পাঠানোর পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা কর্তৃপক্ষ নেবে বলে জানান দুদক কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।