শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে কোন ধান সংগ্রহ সম্ভব হয়নি 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

চলতি আমন মৌসুমের আড়াই মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও  যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া  খাদ্য গুদামে এক কেজি  ধানও সংগ্রহ করতে পারেনি খাদ্য গুদাম কর্তৃপক্ষ । ধান ও চাল সংগ্রহের জন্য অল্প কিছু সময় হাতে থাকলেও লক্ষ্যমাত্রা পূরণ তো দূরের কথা, আংশিক পূরণ হওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা ।

নওয়াপাড়া খাদ্য গুদাম কতৃপক্ষ সুত্রে জানা যায়,  তাদের ধান-চাল সংগ্রহ ১ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়েছে, যা ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। তাদের এ মৌসুমে ৫২৫ মেট্রিক টন ধান ও ৩ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৪ টি চুক্তি বদ্ধ মিল থেকে ১ হাজার ৪ শত মেট্রিক টন চাল সংগ্রহ হলেও কৃষকদের কাছে থেকে ১ কেজি ধান সংগ্রহ করা সম্ভব হয়নি।

মৌসুমে ধানের মূল্য প্রতি কেজি ৩৩ টাকা ও চালের মূল্য ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যা বাজার মুল্য থেকে অনেক কম।

ধান-চাল সংগ্রহের সঙ্গে জড়িতরা বলছেন, এবারে উপজেলায়  জলাবদ্ধতার জন্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ জন্য কৃষকরা যেমন  আমনের কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারেনি, অন্যদিকে সরকার নির্ধারিত মূল্য থেকে খোলাবাজারে ধানের দাম বেশি হওয়ায় কৃষকরা সরকারের কাছে ধান বিক্রিতে আগ্রহী না। এবিষয়ে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন,  উপজেলায় মোট ৭ হাজার ৬ শত ৮১ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে এবং জলাবদ্ধতার জন্য ১ হাজার ৮ শত ২৬ হেক্টর জমিতে আমন আবাদ করা সম্ভব হয়নি। সে জন্য আমন উৎপাদন কম হয়েছে। পাশাপাশি খোলা বাজারে দাম বেশি পাওয়াতে কৃষক খাদ্য গুদামে ধান দিতে আগ্রহী হয়নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।