শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদমে সেনা উদ্যোগে ছাত্রবাসে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবানের আলীকদম উপজেলার ম্রো কল্যাণ ছাত্রবাসে আলীকদম সেনা জোনের ব্যবস্থাপনায় সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড এর তত্ত্বাবধানে শিক্ষা সহায়তা ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।
(১৯ ফেব্রুয়ারি, ২০২৫ইং) বুধবার বেলা ১২.ঘটিকার সময় বান্দরবান জেলার আলীকদম উপজেলার ম্রো কল্যাণ ছাত্রাবাসে আলীকদম জোন এর ব্যবস্থাপনায় সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড এর তত্ত্ববধানে শিক্ষা সহায়তা ও খেলাধুলা এবং অন্যান্য সামগ্রী ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড এবং বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এ এফডব্লিউসি, পিএসসি।
সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দুর্গম পাহাড়ী এলাকার জনগণ প্রকৃতির উপর নির্ভরশীল এবং সাধারণ মানের জীবনযাপনে অভ্যন্ত। বান্দরবান রিজিয়ন এই এলাকার সাধারণ জনগণ এবং স্থানীয় প্রশাসনকে বিভিন্ন সময়ে সর্বাত্বক সহায়তা করে আসছে।
বিশেষ করে, আলীকদম সেনা জোন কর্তৃক স্থানীয় জনসাধারণকে বিনামুল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আলীকদম উপজেলার অবহেলিত ও বঞ্চিত ছাত্র-ছাত্রীদের শিক্ষার উন্নয়ন ঘটাতে, আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধানে রিজিয়ন কমান্ডার, বান্দরবান কর্তৃক আলীকদম মো কল্যাণ ছাত্রাবাসের ৬৫ জন ছাত্র এবং ৫০ জন ছাত্রীসহ সর্বমোট ১১৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলা সামগ্রী বিতরণ করেন।
আলীকদম মো কল্যাণ ছাত্রাবাসে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের বাসস্থান ও জীবন যাত্রার মান উন্নয়নে রিজিয়ন কমান্ডার প্রয়োজনীয় আসবাবপত্র ও বিছানা সামগ্রী এবং রেফ্রিজারেটর প্রদান করেন।
এছাড়াও শিক্ষার্থীদের মাঝে এসময় উন্নতমানের খাবার সরবরাহ করা হয়। শিক্ষা সহায়তার পাশাপাশি, আলীকদম মো কল্যাণ ছাত্রাবাসে অবস্থানরত ছাত্র-ছাত্রী এবং স্থানীয় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বান্দরবান রিজিয়নের আওতাধীন সকল জোনগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান, উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।