শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

হরিপুরে শর্টসার্কিটের আগুনে পুড়ল ঘরবাড়ি 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
ঠাকুরগাওয়ের হরিপুরে মশানগাঁও গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে তিন পরিবারের  ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা সুত্রে জানাযায়, গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার সময় মোজ্জামেল এর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মাঝে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী তোফিলউদ্দীন ও সোহাগের ঘরে। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এলে আগুন নেভানোর আগেই ঘরের ভিতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। আনুমানিক ১০ থেকে ১২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হরিপুর উপজেলা নিবার্হী অফিসার আরিফুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে কম্বল, শুকনো খাবার ও নগদ ৫হাজার টাকা প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।