শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী মাহবুবুল আলম’র মতবিনিময়

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁর সাপাহারের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ সাপাহার পোরশা নিয়ামতপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ (এমপি)প্রার্থী  মাহবুবুল আলম ।
১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টার সময় উক্ত প্রতিষ্ঠানের অফিস কক্ষে তার নিজ উদ্যোগে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
এ সময় তিনি উপজেলার সকল সাংবাদিকদের সাথে পরিচিত ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মতবিনিময় করেন।
তিনি সাংবাদিকদের কাছে তার  উল্লেখযোগ্য বক্তব্যে বলেন বাংলাদেশকে যুগে যুগে কাজ করে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বিশেষ করে ২৪শে বিপ্লবে সাংবাদিকদের ভূমিকা ছিল অপরিসীম। ক্যামেরার পিছনে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা কাজ করে সুন্দর দেশ উপহার দিয়েছেন। সংবাদ মাধ্যম মিডিয়া হচ্ছে সত্য ও নির্ভুল তত্ত্ব তুলে ধরা ও প্রতিবাদ করার শক্তিশালী মাধ্যম।
এ সময় তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ সাপাহার পোরশা নিয়ামতপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ (এমপি)প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন করা হয়েছে মর্মে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে বলেন আমি নির্বাচিত হলে তিন উপজেলার সার্বিক সমস্যার সমাধান সহ উন্নয়নমূলক কাজ ধর্ম বর্ণ নির্বিশেষে অব্যাহত রাখবো।
এ সময় সাপাহার উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।