দেশ বিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতি কারীদের গ্রেফতারের লক্ষ্যে সারাদেশের ন্যায় রামগড়ে চলছে “অপারেশন ডেভিল হান্ট”।আজ বুধবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ নেতা কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান,গ্রেফতারকৃত আসামী জসিম উদ্দিন চৌধুরী ২০১৭ সাল ও ২০২২ সালে রামগড় থানায় দায়েরকৃত ২টি মামলার এজাহারভুক্ত আসামী।তাকে রামগড় বাজারের মিষ্টিভান্ডারের সামনে থেকে আটক করা হয়।
আটক জসিম উদ্দিন চৌধুরী রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের আব্দুল ওহাব চৌধুরীর ছেলে।সে রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, খাগড়াছড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে পুলিশ দিন-রাত অভিযান চালাচ্ছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং গ্রেফতারের জন্য অভিযান চলবে। তিনি বলেন, সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।