শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

দীর্ঘদিন ধরে জমি বেদখল, বাড়ী ছাড়া নান্দাইলে নীরিহ পরিবারকে প্রাণ নাশের হুকমীর প্রতিবাদে সংবাদ সম্মেলন 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দশদার গ্রামের নীরিহ নারী সখিনা খাতুনের নিজ গ্রামে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পরিবারের সদস্যদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘ ৮/১০ বছর আগে আমার (সখিনা আক্তার) স্বামীর পৈত্রিক সম্পত্তি ৭০ শতাংশ জমি-বাড়ী থেকে আওয়ামীলীগের প্রভাব দেখিয়ে একই গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র কথিত সন্ত্রাসী বাদল মিয়া বেদখল দেয়। কথিত সন্ত্রাসী বাদল মিয়া তিনি ফ্যাসিবাদ আওয়ামীলীগের ছত্র-ছায়ায় আমার পরিবারকে এ যাবত পর্যন্ত প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে। আমার স্বামীর নিজস্ব জমি বেদখল ও বিভিন্ন সময়ে প্রাণ নাশের হুমকী সহ তাদের অত্যাচারে মৃত্যু বরণ করেন। আমরা এর কোন সঠিক বিচার পাইনি। আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা সহ আমরা এ প্রতিক্ষার চাই। উক্ত সংবাদ সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা ফখর উদ্দিন ভূইঁয়া, তিনি বলেন, বাদল মিয়াকে এবিষয়ে কিছু বললে তাকেও হুকমী দামকি দিতেন। আমরা এলাকাবাসী তার কাজ কর্মে অতিষ্ঠ ছিলাম, আমরা এর সুষ্ঠু বিচার চাই। এসময় আরও বক্তব্য রাখেন খোকন মিয়া, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন আজাদ, ভূক্তভোগি পরিবারের সদস্য নূরজাহান, হুসনা বেগম, সখিনার ছেলে খোকন মিয়া সহ প্রমুখ। এসময় উক্ত সংবাদ সম্মেলনে এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত থেকে সন্ত্রাসী বাদল মিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে সখিনা খাতুনের বেদখলকৃত জমি উদ্ধার করে দেবার জন্য প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।