শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে বাস চাপায় স্কুল ছাত্র নিহত 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবানের রুমায় উপজেলায় বাস চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সুগন্ধা বাস সার্ভিসের একটি বাস পুড়িয়ে দিয়েছে।
 মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রুমা বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এলাকায় এঘটনা ঘটে। নিহত মথি ত্রিপুরা (৯) রেমাক্রি প্রাংসা ইউনিয়নে আনন্দপাড়ার বাসিন্দা রুদিয়া ত্রিপুরার ছেলে এবং  রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মথি ত্রিপুরা স্কুলে সামনে সড়কের পাস দিয়ে হেটে যাওর সময় একটি যাত্রীবিহীন বাস পার্কিং করতে গিয়ে বাসের হেল্পার শিশু মথি ত্রিপুরাকে বিদ্যালের দেওয়ালের সঙ্গে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাটক বাসের হেল্পার সাইফুল ইসলামকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এদিকে, স্কুল ছাত্র মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা সুগন্ধা বাস সার্ভিসের বাসটিকে পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী জানান, বাস চাপায় ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশ ও  সেনাবাহিনী সাথে নিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে উত্তেজিত জনতা সুগন্ধা বাস সার্ভিসের একটি বাস পুড়িয়ে দিয়েছে। বাসটির হেল্পারকে আটক করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।