শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে দুই দিনব্যাপি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে দুই দিনব্যাপি উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার ও মঙ্গলবার ( ১৭ ও ১৮ ফেব্রুয়ারি) প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং এর মোট ৫৪ টি ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। প্রথম দিনে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। দুই দিনব্যাপি সকল ইভেন্টের প্রতিযোগিতা শেষে মঙ্গলবার বিজয়ী(১ম,২য় ও ৩য়)দের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্রসহ পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজা আল মামুন, সাধারণ সম্পাদক বাহারাম সিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ। পুরস্কার বিতরণের আগে সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধূলার গুরুত্ব অপরিসীম। শিক্ষক ও অভিভাবকরা যত্নশীল হলে আজকের শিশু শিক্ষার্থীরা আগামীর জন্য অপার সম্ভাবনাময় মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।