শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে উঠা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭ম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের মতো মৌলভীবাজারেও বর্ণাঢ্য ভাবে উদযাপন করেছে জেলা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩:০০ ঘটিকায় জেলার কার্যালয় রাজিয়া ম্যানশনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গণ অধিকার পরিষদ মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের এমপি প্রার্থী নাহিদা খানমের সভাপতিত্বে এবং জেলা ছাত্র অধিকার পরিষদ নেতা কিবরিয়া আহমেদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অপু রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মশাহিদ আহমদ,  দূর্ণীতি মুক্ত করণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গণমুক্তির পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার,  মৌলভীবাজার জেলা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল বাছিত খান, এনটিভি ইউরোপের কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি পিন্টু দেব, সাংবাদিক সাইদুল ইসলাম, সাংবাদিক খালেদ আহমদ সামির।
সংগঠনের নেতা কিবরিয়া আহমেদ সাক্ষাৎকারে বলেন- স্বৈরাচারের পতন ঘটাতে ছাত্র অধিকার পরিষদের অবদান অতুলনীয়। রাজপথে আমাদের অনেক সহযোদ্ধারা আহত হয়েছেন।নতুন বাংলাদেশ বিনির্মানে ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখা সবসময় দেশের মানুষের পাশে আছে।
ছাত্রনেতা নূর আহমেদ হাসান জানান- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে  জানাই শুভেচ্ছা ও অভিন্দন। আমরা আমাদের ঐক্য ও সংহতির মধ্য দিয়ে ১৮ থেকে ২৫ সালে পদার্পণ করেছি এবং ছাত্র অধিকার পরিষদকে বাংলাদেশের মধ্যে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছি। দেশের কল্যাণে মাঠে সবসময় কাজ করবে ইনশাল্লাহ । আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন নতুন দেশ গঠনে ভূমিকা রাখতে পারি আমরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের নেতা জাকারিয়া হোসেন ফেরদৌস, ছাত্রনেতা জুবায়ের আহমদ, সাবেক অর্থ সম্পাদক রায়হান উদ্দিন, সাবেক প্রচার  সম্পাদক হাফিজ সুমন, ছাত্র নেতা লুবন আহমেদ অপু , তারেক রহমান ইমন , ইয়াসিন আরাফাত , এনামুল ইসলাম ,জায়েদ রহমান ,সাজু আহমেদ সহ বিভিন্ন উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।