শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে শহীদ দিবসের প্রস্তুতিমূলক সভা ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির অবহিতকরণ সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের বরাদ্দ ও বিভাজন নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে সভা দু’টি অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রাত ০০.০১টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক অর্ধনমিত রাখা, উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণ বাংলা বর্ণমালা দ্বারা সজ্জিতকরণ, উপজেলা মডেল মসজিদে কুরআনখানি ও দোয়া , ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদ,মন্দির,গীর্জায় বিশেষ মোনাজাত /প্রার্থনা এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি সমুহ বাস্তবায়নের জন্য মূল কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে।
অপরদিকে একই সভায় গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন কর্মসূচির কাবিখা, কাবিটা, টিআর ও এডিপি বরাদ্দ ও বিভাজন নিয়ে  প্রকাশ্য ও উম্মুক্ত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ শাফিউল মাজলুবিন রহমান। বরাদ্দ ও বিভাজন নিয়ে দাপ্তরিকভাবে উপস্থাপন করেন উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ. দা.) মোঃ জিয়াউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী হৃষিকেশ রায়। বিভিন্ন সমস্যা সমাধানের আবেদন জানিয়ে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, বিএনপি প্রতিনিধি মোঃ আব্দুল্যাহেল বাকী, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ শাহ্, মোজাক্কারুল আলম(কচি), আবু তাহের মোঃ দুলাল। এ সময়  আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন, সেক্রেটারী মাও ঃ মোঃ খাদেমুল ইসলাম, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আবু হাসান বাবু , বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।