শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে হাবিবুর রহমান ভূইয়া হাবিব নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কাউলজানীর মহিষখালী বাজার থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান ভূইয়া হাবিব উপজেলার কাউলজানীর মহিষখালী এলাকার আনাহার আলী ভূইয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য।
জানা গেছে, সকাল ৮টার দিকে বাসাইল থানা পুলিশসহ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার কাউলজানীর মহিষখালী বাজার থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমান ভূইয়া হাবিবকে গ্রেফতার করা হয়। এসময় পাশের উপজেলা সখীপুুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে দুপুুরের দিকে তাকে সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘যৌথবাহিনী অভিযানটি পরিচালনা করে। অভিযানে হাবিবুর রহমান ভূইয়া হাবিবকে গ্রেফতার করা হয়। পরে সখীপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।