শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মিয়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত মর্টাল শেল উদ্ধার করেছে পুলিশ।
 রবিবার (১৬ফেব্রুয়ারী)  বিকাল পৌনে ৬টার সময়  তুমব্রু বাজার থেকে পুলিশ মর্টাল শেল উদ্ধার করে ।
তথ্যটি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাসরুরুল হক।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বিকাল পৌনে ৬টার সময়  এক যুবক হাতে নিয়ে ঘুমধুম তুমব্রু বাজারে অবিস্ফোরিত মর্টাল শেল বাজারে বিক্রি করতে আসে। পরে খবর পেয়ে অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেন পুলিশ সদস্যরা। এঘটনাটি পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ মাসরুরুল হক  বলেন, ঘুমধুম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড কোলাল পাড়া জাহাঙ্গীর আলম বাড়ীর পাহাড়ের উপর জালানি কাঠ সংগ্রহের সময় টয়লেটের পাশের গর্ত হইতে বোমাটি পেয়ে  এক যুবক পৌনে ৬টার  সময় তুমব্রু বাজারে বিক্রি করতে নিয়ে আসার  সংবাদ পেয়ে পুলিশ  ঘটনাস্হল ঘিরে রেখেছে, সামরিক বাহিনীর বোম ডিসপোজাল টিমকে সংবাদ দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।