শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীর আঃ মজিদের দু’টি কিডনি অকেজো, অর্থাভাবে নিভে যাচ্ছে তার জীবন প্রদীপ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

মানুষ মানুষের জন্যে- জীবন জীবনের জন্যে,একটু কি সহানুভুতি পেতে পারে না। ভুপেন হাজারিকার এই গানটি শুধু গানই নয়, বিপদের সময় মানুষের মনে গানটি নাড়া দিয়ে বিবেকবান মানুষের সহানুভুতিতে অনেক অসুস্থ ও বিপদগ্রস্থ মানুষ বিপদমুক্ত হতে পারে। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙ্গা গ্রামের মোঃ খায়রুল ইসলামের প্রথম পুত্র মোঃ আব্দুল মজিদ (৩০) এর দু’টি কিডনি প্রায় অকেজো হয়েছে। আব্দুল মজিদের স্ত্রীসহ ৬ বছর বয়সী একটি পুত্র ও এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার জমি জায়গা বলতে কিছু নেই। তারা ৩ ভাই ২ বোনের মধ্যে আব্দুল মজিদ বড়। প্রায় দেড় বছর ধরে তার চিকিৎসায় সংসারের যাবতীয় সম্পদ শেষ করেছে। পরিবারের লোকজন জানান, চিকিৎসক বলেছেন, যদি হায়াত থাকে মোটা অংকের অর্থ ব্যয় করলে উন্নত চিকিৎসায় মহান আল্লাহর রহমতে তাকে ভালো করা সম্ভব। মোটা অংকটা পাবে কোথায় ? কিন্তু আব্দুল মজিদ বাঁচতে চায় ! মজিদের কথা , আমি মরে গেলে আমার অবুঝ মাছুম সন্তানদের কি হবে ? আর এত পরিমান অর্থ জোগাড় করা আব্দুল মজিদের পরিবারের পক্ষে অসম্ভব। আব্দুল মজিদ তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। এ পরিস্থিতিতে আব্দুল মজিদের চিকিৎসা চালানো পরিবারের জন্য দুঃস্বপ্ন হয়ে দাড়িয়েছে। তার চিকিৎসার জন্য কোন অর্থ না থাকায় বর্তমানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ( দ্বিতীয় তলা, মেডিসিন বিভাগ , কক্ষ নং-২০৪, পুরুষ বেড নং-১৫) চিকিৎসাধীন রয়েছেন । হাসপাতালের বেড থেকে আব্দুল মজিদ জীবন বাঁচাতে জরুরী ভিত্তিতে সমাজের বিত্তবান, স্বচ্ছল, দাতা সংস্থা, প্রবাসী,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সমাজের হৃদয়বান দানবীর ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। আব্দুল মজিদ আঁকুতি করে বলেছেন, আপনাদের একটু সহানুভুতি পেলে আল্লাহর রহমতে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারি।

আব্দুল মজিদকে চিকিৎসায় কেউ সহযোগিতা করতে চাইলে-
বিকাশ নম্বর (পার্সোনাল) : ০১৭৭৪০৩৭৩০১

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।